Babuyana - Premium Collection

বাবুয়ানাতে স্বাগতম!

বাবুয়ানা গ্রাহকদের জন্য, যৌক্তিক দামে সেরা পণ্য!

🛒 Cart: 0

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

বাবুয়ানা ডট কম (Babuyana.com)-এ আপনাকে স্বাগতম!

আমরা মূলত একটি ওয়েভ এন্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি Freelancelly Team। প্রযুক্তি এবং অনলাইন বাজার নিয়ে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থেকেই আমাদের এই নতুন পথচলা।

আমাদের বাবুয়ানা ডট কম প্রতিষ্ঠার গল্প বলার আগে বাংলাদেশের ই-কমার্স নিয়ে দুটি কথা। বর্তমান সময়ে ই-কমার্স ইন্ডাস্ট্রি যেভাবে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, বাস্তব চিত্র তার চেয়ে কিছুটা ভিন্ন। অনেক ক্ষেত্রে দেখা যায়, কেউ টাকা নিয়ে পণ্য দিচ্ছে না, আবার কেউ কাঙ্ক্ষিত পণ্যের বদলে নিম্নমানের পণ্য পৌঁছে দিচ্ছে। এভাবে হাজার হাজার সাধারণ গ্রাহক প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। বলা যায়, হাতেগোনা অল্প কয়েকটি ই-কমার্স সাইট আজও সততা বজায় রেখে এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে।

কেন আমরা বাবুয়ানা শুরু করলাম?

একজন গ্রাহক যখন অনলাইনে অর্ডার করেন, তিনি শুধু পণ্য নয়, বরং একটি ভরসা কেনেন। সেই হারানো ভরসা ফিরিয়ে আনতেই বাবুয়ানা ডট কম-এর জন্ম। আমরা যেহেতু টেকনোলজি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাই আমরা জানি কীভাবে একটি স্বচ্ছ এবং গ্রাহকবান্ধব প্ল্যাটফর্ম পরিচালনা করতে হয়।

আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি

  • সততাই মূলধন: আমরা বিশ্বাস করি ব্যবসার স্থায়িত্ব নির্ভর করে সততার ওপর। তাই ছবির সাথে পণ্যের শতভাগ মিল রাখার নিশ্চয়তা আমরা দিচ্ছি।
  • কিশোরগঞ্জের গর্ব: কিশোরগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় গ্রাহকদের দোরগোড়ায় দ্রুততম সময়ে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া।
  • প্রতারণা মুক্ত সেবা: আমরা কোনো চটকদার বা অবাস্তব অফার দিয়ে গ্রাহককে বিভ্রান্ত করি না। ন্যায্যমূল্যে ভালো পণ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
  • সহজ কেনাকাটা: ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা ছাড়াও আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথা বলে অর্ডার কনফার্ম করার সুবিধা রেখেছি।

বাবুয়ানা ডট কম শুধুমাত্র একটি কেনাকাটার সাইট নয়, এটি একটি আস্থার নাম। প্রযুক্তিগত দক্ষতা এবং ব্যবসায়িক সততার মেলবন্ধনে আমরা আপনার অনলাইন শপিং অভিজ্ঞতাকে করতে চাই আনন্দদায়ক ও নিরাপদ।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলুন

আসসালামু আলাইকুম, আমি রুনা আক্তার। বাবুয়ানা ডট কম এ আপনাকে স্বাগতম! সরাসরি কথা বলতে নিচের বাটনে ক্লিক করুন।

WhatsApp Chat Messenger